বিজ্ঞাপন

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করল শিল্পকলা একাডেমি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করল শিল্পকলা একাডেমি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন কর্মসূচি করেছে গ্রহণ করেছে।
 
বুধবার (২৫ মার্চ) শিল্পকলা একাডেমি পক্ষ জানানো হয়েছে, সকাল ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা।

এছাড়া সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করেছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. মফিদুর রহমান। স্বাগত বক্তৃতা করবেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য এবং কবিতা আবৃত্তি পরিবেশিত হবে। প্রদর্শিত হবে ৩০ মিনিটের তথ্যচিত্র- দ্য পিপলস প্রেসিডেন্ট। সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। একক সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী খুরশিদ আলম ও আলম আরা মিনু। এরপর ফারহানা চৌধুরী বেবী-এর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস।

একক সংগীত পরিবেশন করবেন সংগীত শিল্পী মনির খান, দেবলীনা সূর ও ফেরদৌস আরা। অন্তর দেওয়ানের পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন কালারস অব হিল এবং আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী টিটো মুনসী। একক সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী নাসির, রিজিয়া পারভীন, সাদমান পাপ্পু, ইথুন বাবু, মৌসুমী, পলাশ সাজ্জাদ, পরাণ হাসান ও আকলিমা মুক্তা। শেষে নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। 

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এএসএস/এমএসএ