বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক বার্তায় দিবসটি উপলক্ষ্যে এ শুভেচ্ছা জানান তিনি।
মোহাম্মদ মুইজ্জু বলেন, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ইতিহাসে এই দিনটি গুরত্বপূর্ণ, যা স্বাধীনতা এবং ভবিষ্যতের আশাকে গভীরভাবে আলোকপাত করে। সমস্ত বাংলাদেশিদের জন্য তাদের দেশের ক্রমাগত উন্নতির প্রচেষ্টার প্রেরণার উৎস হবে।
তিনি বলেন, মালদ্বীপ বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। আমাদের মানুষে মানুষে আদান-প্রদান দুই দেশের অংশীদারিত্বকে দীর্ঘকাল ধরে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের পারস্পরিক অগ্রগতিতে অবদান রেখেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা আমাদের সহযোগিতাকে শক্তিশালী করার জন্য যে ইতিবাচক কাজ করছি তার জন্য আমি আনন্দিত।
এনআই/এমএন