বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ

বাহরাইনে নিহত প্রবাসীর কন্যার উচ্চশিক্ষা নিশ্চিতে সহায়তা

অ+
অ-
বাহরাইনে নিহত প্রবাসীর কন্যার উচ্চশিক্ষা নিশ্চিতে সহায়তা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতায় বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে প্রাণ হারিয়েছেন প্রবাসী বাংলাদেশি আবুল মহসিন। তার এই অকালমৃত্যুতে অনিশ্চয়তায় পড়া একমাত্র কন্যা তাসনিম তামান্নার উচ্চশিক্ষার দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর পড়াশোনা নিশ্চিত করতে সাড়ে আট লাখ টাকার শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রধানমন্ত্রীর পক্ষে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তার আশ্বাস দেন এই নেতা।

প্রাথমিকভাবে তাসনিম তামান্নার উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার উচ্চশিক্ষা নিশ্চিত করতে অবশিষ্ট আট লাখ টাকা অফার লেটারের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এমপি সাঈদ আল নোমান বলেন, ‘মানবিক দায়বদ্ধতা থেকেই নিহত আবুল মহসিনের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তার একমাত্র কন্যার ভবিষ্যৎ যেন থেমে না যায়, সেই লক্ষ্যেই এই শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার সম্পূর্ণ শিক্ষার দায়িত্ব নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, শিক্ষা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। তাসনিম তামান্না যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন– নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জাহাঙ্গীর আলম, শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ শরীফুল ইসলাম, মো. আফসার, মো. আলমগীর, ইবনুল হাসান, আলী হায়দার, আনোয়ার হোসেন আরজু, সাঈদুল সওদাগর ও মোহাম্মদ শফিকসহ অন্য নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

এমআর/বিআরইউ