বিজ্ঞাপন

ঢাকা ফেরা মানুষের ভিড় মহাখালীতে

অ+
অ-
ঢাকা ফেরা মানুষের ভিড় মহাখালীতে

ঈদ, স্বাধীনতা দিবসসহ লম্বা ছুটি শেষে আগামীকাল থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস-আদালত। ফলে ঈদের সময় নাড়ির টানে ঘরে ফেরা মানুষেরা এখন ফিরে আসছেন ঢাকা শহরে।   

বিজ্ঞাপন

আজ (শনিবার) মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একে একে যাত্রী নিয়ে ফিরছে টার্মিনালে। বাস থেকে নেমেই যাত্রীরা ছুটছেন গন্তব্যের উদ্দেশ্যে।

ময়মনসিংহ থেকে আগত যাত্রী আবদুল গফুর বলেন, ঈদে বাড়তি ছুটি কাটিয়েছি, কাল থেকে অফিস শুরু। তাই আজ চলে এলাম।

জামালপুর থেকে আগত যাত্রী মো. মশিউর ফিরেছেন পরিবারসহ। তিনি বলেন, সবাইকে নিয়ে ঈদ কাটাতে বাড়ি গিয়েছিলাম, আজ ঢাকা ফিরলাম। ফিরতি যাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।

বিজ্ঞাপন

টাঙ্গাইল থেকে আগত যাত্রী আল আমিন বলেন, ছুটি শেষ, তাই ঢাকা ফিরে এসেছি। যাওয়ার সময় বাড়তি ভাড়া দিয়ে যেতে হলেও আসার সময় এমন কিছু হয়নি, ভালোভাবেই আসতে পেরেছি।

বাস সংশ্লিষ্টরা বলছেন, দূরপাল্লার প্রতিটা বাস যথাসময়ে ঢাকা ফিরছে। একইভাবে আবার যাত্রী আনতে ঢাকাও ছেড়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

সৌখিন পরিবহনের কর্মী সামাদ বলেন, সবগুলা বাসই যাত্রীবোঝাই হয়ে ফিরছে। 

ইসলাম পরিবহনের কর্মী জুয়েল বলেন, রাস্তায় তেমন যানজট বা ভোগান্তি নেই, বাস ভালোমতোই ঢাকা ফিরে আসছে।

ওএফএ/এনএফ

বিজ্ঞাপন