রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় লাইকা মিলিন (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে অচেতন অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বাবা শাহাদাত হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমাদের ভাড়া বাসার চার তলায় জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার মেয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকে জানায়, আমার মেয়ে আর বেঁচে নেই।
কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি বলতে পারছি না।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসএম
