প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার (২৯ মার্চ) প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং পারস্পরিক অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে উভয় পক্ষই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এমএসি/বিআরইউ
