বিজ্ঞাপন

অবৈধ সম্পদ অর্জন: ডিপিডিসি’র ব্যবস্থাপক দম্পতির বিরুদ্ধে চার্জশিট

অ+
অ-
অবৈধ সম্পদ অর্জন: ডিপিডিসি’র ব্যবস্থাপক দম্পতির বিরুদ্ধে চার্জশিট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপক (প্রশাসন) হজ্জাত উল্লাহ ও তার স্ত্রীসহ পৃথক দুটি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘বিদায়ী কমিশন থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছিল। শিগগিরই আদালতে চার্জশিট দুটি দাখিল করা হবে।

দুদক সূত্রে জানা যায়, অনুমোদিত প্রথম চার্জশিটে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপক (প্রশাসন) হজ্জাত উল্লাহর স্ত্রী মাহমুদা খাতুনের নামে দায়-দেনা বাদে নীট সম্পদ পাওয়া যায় ৩৫ লাখ ৭৪ হাজার ৬৮১ টাকার। একই সময়ে তিনি পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় করেছেন ২৭ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা। ফলে তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬৩ লাখ ৯ হাজার ১৭৩ টাকা। কিন্তু গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে মাত্র ১৩ লাখ ৬৬ হাজার ৩৭২ টাকা। অর্থাৎ তার ৪৯ লাখ ৪২ হাজার ৮০১ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এছাড়া, এই সম্পদের মধ্যে ৮ লাখ ১১ হাজার ৬০০ টাকার তথ্য গোপনের অভিযোগও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় মাহমুদা খাতুনের পাশাপাশি তার স্বামী হাজ্জাত উল্লাহকেও আসামি করা হয়েছে। কারণ, তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে এই সম্পদ অর্জনে স্ত্রীকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে।

অন্যদিকে, দ্বিতীয় চার্জশিটে হুমায়ারা হাফিজ নামে একজনের বিরুদ্ধে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে।

২০২৪ সালের জুলাই ও ২০২০ সালের আগস্ট মাসে মামলা দুটি দায়ের করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরএম/এমএআর/