বিজ্ঞাপন

বাংলাদেশ-চীনের ফরেন অফিস কনসালটেশন স্থ‌গিত

অ+
অ-
বাংলাদেশ-চীনের ফরেন অফিস কনসালটেশন স্থ‌গিত

এপ্রিলের প্রথম সপ্তা‌হে ঢাকায় বাংলা‌দেশ ও চী‌নের ম‌ধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকের নির্ধারিত সময় ছিল। ত‌বে শেষ মুহূ‌র্তে চী‌নের অনু‌রো‌ধে বৈঠক‌টি স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

বৈঠক স্থ‌গিতের তথ্য ঢাকা পোস্ট‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা। তি‌নি জানান, রোববার চী‌নের প‌ক্ষে থে‌কে আসন্ন ফরেন অফিস কনসালটেশন স্থ‌গি‌তের অনু‌রোধ করা হ‌য়ে‌ছে। ত‌বে বৈঠক স্থ‌গি‌তের কারণ জানান‌নি এই কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের তথ্য বল‌ছে, বাংলা‌দেশ ও চী‌নের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দি‌তে চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং দুই দিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল। তা‌রেক রহমা‌নের নেতৃত্বাধীন নতুন সরকার গঠ‌নের পর ওয়েইডংয়ের এই সফর হতো চীন থেকে উচ্চপর্যায়ের প্রথম সফর। ওই সফ‌রে  পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বেই‌জিং‌য়ের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সুন ওয়েইডং-এর, যেখা‌নে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়া‌ম বাংলা‌দেশের প‌ক্ষে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তু‌তিও ছিল উভয় পক্ষ। 

ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং পূর্ণাঙ্গ মন্ত্রীর দা‌য়িত্ব পে‌য়েছেন। চীন সরকার রোববার তা‌কে এই দা‌য়িত্ব দি‌য়ে‌ছেন। সেজন্য ওয়েইডং-এর সফর স্থ‌গিত ক‌রে‌ছে চীনা সরকার। 

বিজ্ঞাপন

ক‌বে নাগাদ ঢাকা-‌বেই‌জিং‌য়ের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হ‌তে পা‌রে জান‌তে চাই‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, আলোচনার মাধ্যমে পুনরায় নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এনআই/জেডএস

বিজ্ঞাপন