ভোলার মনপুরা উপজেলার অসহায় মো. হারুনের ৯ মাস বয়সী শিশু মো. রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁও অঞ্চলে অবস্থিত দৈনিক দিনকালের কার্যালয়ে 'আমরা বিএনপি পরিবার'- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী দেওয়া চিকিৎসা সহায়তা রাইয়ানের বাবা হারুনের হাতে তুলে দেন।
অসুস্থ ছেলের জন্য চিকিৎসা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুন।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহাদত জামান তারা, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন সহ বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ, মেজবাউল ইসলাম জেমিন প্রমুখ।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, জন্ম থেকেই হার্টে জটিল রোগে ভুগছিল ৯ মাস বয়সী শিশু মো. রাইয়ান। প্রায় ৯.২৮ মিলিমিটার হার্টের ছিদ্রসহ জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন এখন সীমাহীন কষ্টে ভরা। চলছে নানান রকম চিকিৎসা, ফলে ব্যয়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে অসহায় পিতা হারুন।
এমতাবস্থায় হারুনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরামর্শে এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল হারুনের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা সহায়তা দেন।
এএএম/জেডএস
