বিজ্ঞাপন

ডিএমপির উত্তরা বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার

অ+
অ-
ডিএমপির উত্তরা বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) মো. শাহরিয়ার আলীকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগে) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, গোয়েন্দা-উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএএ/জেডএস

বিজ্ঞাপন