বিজ্ঞাপন

তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অ+
অ-
তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিন হাজার পিস ইয়াবাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (মতিঝিল) বিভাগ। গ্রেপ্তারের নাম সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহার (৩৮)। মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।

বিজ্ঞাপন

এই পুলিশ কর্মকর্তা জানান, গত সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন থানাধীন ভিআইপি রোডস্থ হকস্ বে-কার সেন্টার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তিন হাজার পিস ইয়াবাসহ সাবিকুর নাহারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া সেই ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। 

পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে একটি কাঁধের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আরিফা আখতার প্রীতি আরও বলেন, সাবিনা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে দুই বছরের সাজাপ্রাপ্ত একটি জিআর ওয়ারেন্টও ছিল।

এমএসি/ডিএ