বিজ্ঞাপন

কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ, ৫ লাখ টাকা জরিমানা

অ+
অ-
কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ, ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

জানা যায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের খবর পেয়ে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত আব্দুল মোমেনকে আটক করা হয়। পরবর্তীতে মোমেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ১৫ (১) ধারায় ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, আব্দুল মোমেন নামের ওই ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এমআর/এনএফ