বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (০১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রতিমন্ত্রী বলেন, এখন যে কাজটা (খাল খনন কর্মসূচি) শুরু করেছি, এটা কিন্তু আমরা শক্তভাবে এবং স্ব স্ব এলাকার জনগণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করার চেষ্টা করছি। বিগত দিনের মতো কেউ যেন আর খাল, নদী, জলাশয় দখল করে আবার ভরাট করতে না পারে। এর জন্য আজ প্রধানমন্ত্রী আমাদেরকে স্টেটমেন্ট দিলেন, আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। মন্ত্রীসহ আমরা সেটা ধারণ করলাম।
ফরহাদ হোসেন বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে স্ব স্ব জেলার জেলা প্রশাসক এবং আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন, তাদেরকে দিয়ে আমরা মনিটরিং সেল করবো, যার মধ্য দিয়ে শক্ত হাতে আমরা এটা নিয়ন্ত্রণ করবো।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইনশাআল্লাহ এই খাল খননের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকার, তারেক রহমানের সরকার আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো।
এসএইচআর/জেডএস
