বিজ্ঞাপন

সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক : চিফ হুইপ

অ+
অ-
সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক : চিফ হুইপ

সংবিধান সংশোধনের জন্য সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে।

বুধবার (১ এপ্রিল) সংসদ কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি এসব কথা জানান। 

বিজ্ঞাপন

নূরুল ইসলাম মণি বলেন, সংবিধান সংশোধনে অচিরেই সবার অংশগ্রহণে একটি কমিটি গঠন করা হবে। খুব শিগগিরই এটি করা হবে। কমিটি কত সদস্যের হবে তা এখনো চূড়ান্ত নয়; তবে সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা এই কমিটিতে থাকবেন।

তিনি বলেন, আমরা সংসদকে কার্যকর করতে চাই। আমরা যা-ই করি না কেন, তার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন। সংবিধান সংশোধন কমিটিতে আমরা তাদের (বিরোধী দল) চাই। আমাদের সদিচ্ছা আছে। তারা এই কমিটিতে থাকবেন, এমনটাই আমাদের প্রত্যাশা।

সরকারি দলের চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের কল্যাণের জন্য যা যা করণীয়, তার সবই আমরা করতে চাই এবং এই প্রক্রিয়ায় বিরোধী পক্ষকে পাশে চাই। 

বিজ্ঞাপন

এমএসআই/এমএসএ 

বিজ্ঞাপন