বিজ্ঞাপন

বছিলা-মোহাম্মদপুরে ডিএমপির ব্লক-রেইড, গ্রেপ্তার ১৪

অ+
অ-
বছিলা-মোহাম্মদপুরে ডিএমপির ব্লক-রেইড, গ্রেপ্তার ১৪

রাজধানীর বছিলা ও মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ ব্লক-রেইড অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-ফয়সালের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানের সময় মোহাম্মদপুর থানাধীন মফিউদ্দিন রোডের তিন রাস্তার মোড় এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। একই সময় বছিলা তিন রাস্তার মোড় এলাকা থেকে আরও ১০ জনকে একই অপরাধে আটক করা হয়। 

বিজ্ঞাপন

পরবর্তীতে আটককৃত ১৪ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ এর ৮৬/১০০ ধারা অনুযায়ী দণ্ড প্রদান করে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে ডিএমপির অভিযান চলমান রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ