বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে

অ+
অ-
ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকার দুই সিটিতে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ মিলিয়ে ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভূমিকম্প সচেতনতার অংশ হিসেবে শিক্ষা কারিকুলামে এ বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছে সরকার।

শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।

এসএইচআর/জেডএস

বিজ্ঞাপন