বিজ্ঞাপন

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’—তদন্ত চেয়েছেন সংসদ সদস্য হানজালা

অ+
অ-
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’—তদন্ত চেয়েছেন সংসদ সদস্য হানজালা

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রীর জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রবেশের সময় এ ব্যক্তি মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালাকে জঙ্গি সম্মোধন করে বলেছেন, ‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’। এই বিষয়টি নিয়ে স্পিকারের কাছে তদন্ত চেয়েছেন হানজালা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ৭১ বিধিতে দাঁড়িয়ে স্পিকারের কাছে তদন্ত চেয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সপ্তম দিন স্পিকার সভাতিত্বি করছিলেন।

পয়েন্ট অব অর্ডার দাঁড়িয়ে মাদারীপুর-১ আসনের সংস্যস সদস্য সাইদউদ্দীন আহমাদ হানজালা বলেন, আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি, আসলে এভাবে কথা বলতে চাইনি। চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকভাবে একটু সুন্দরভাবে কথা বলব। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমি গত ২৩ মার্চ আপনার সহধর্মিনীর জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভেতরে ঢুকবো একদম কাছাকাছি, পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল— ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। এই বিষয়টা আসলে এভাবে আসতো না। 

ঘটনার উল্লেখ করে হানজালা স্পিকারকে বলেন, একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি।

বিজ্ঞাপন

স্পিকারকে অনুরোধ করে তিনি বলেন, ‘এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার সাদা পাঞ্জাবি-সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির সিম্বল হতে পারে না। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই—আপনি সিসিটিভি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট এট আর্মসকে একটু অনুরোধ করবেন বা তাদের যদি একটু নির্দেশ দিন, কারা এই কাজটি করেছে? অবশ্যই এই কাজটি এজন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরও হয়তো সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এজন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে বিষয়টি ক্লিয়ার হতো।

এ সময় স্পিকার বলেন, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক, আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন। বিষয়টি আমরা বিবেচনা করব।

এমএসআই/এসএম