বিজ্ঞাপন

বাঁশখালীতে ট্রলিং বোট-জালসহ ১৮ জেলে আটক

অ+
অ-
বাঁশখালীতে ট্রলিং বোট-জালসহ ১৮ জেলে আটক

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ জালসহ ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

বুধবার (০১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টার দিকে শেখেরখীল মাছঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৮ জেলেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, জব্দ হওয়া বোট, জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআর/বিআরইউ