বিজ্ঞাপন

ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

অ+
অ-
ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত: মন্ত্রিপরিষদ সচিব

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলো চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত চারটা ব্যাংক বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। রাত প্রায় পৌনে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। পরে সেখানে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, “সরকারি বেসরকারি সকল অফিস ৯টা থেকে ৪টা চলবে। আর ব্যাংকগুলো চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে।”

বিভিন্ন স্কুল-কলেজ তাদের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টাফ-কর্মচারীদের আনা-নেওয়ার জন্য বাস পরিষেবা প্রদান করে। এছাড়া অনেক অবস্থাপন্ন পরিবার সন্তানদের স্কুলে পাঠাতে ব্যক্তিগত গাড়িও ব্যবহার করে। এসব গাড়ি ও বাসের অধিকাংশই জ্বালানি তেল বা সিএনজিচালিত।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে নাসিমুল গনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তও হয়েছে। তিনি বলেন, “তেল-সিএনজি চালিত যানবাহন পরিহার করে বৈদ্যুতিক বাস নামানোর সিদ্ধানত্ নেওয়া হয়েছে। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনো শুল্ক ছাড়াই বাস আমদানি করতে পারবে। তবে বাণিজ্যিক ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান বাস আমদানি করবে, তাদের শুল্ক দিতে হবে। এক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তবে শর্ত হচ্ছে যে পুরোনো বাস আমদানি করা যাবে না। নতুন ব্র্যান্ড নিউ বাস আনতে হবে।”

সরকারি যেসব প্রতিষ্ঠান তাদের স্টাফ-কর্মচারীদের বাস পরিষেবা প্রদান করে, সেগুলোর ইলেকট্রিক বাস আমদানির ব্যাপারটি সরকার নিজেই তদারক করবে বলেও জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব।

এমএসআই/এসএমডব্লিউ

বিজ্ঞাপন