শুক্রবার (৩ এপ্রিল ) ‘বাই ডিজিটাল’ এর আয়োজনে এবং ‘রান বাংলাদেশ’এর সহযোগিতায় আয়োজিত এ দৌড়ে অংশ নিয়েছেন দেশি-বিদেশি প্রায় ১৫০০ প্রতিযোগী।
বিজ্ঞাপন
পুলিশ প্লাজার সামনে অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হওয়া এই দৌড়ে ছিল তিনটি সেগমেন্ট। ৭.৫ কিলোমিটার, ১৫ কিলোমিটার এবং হাফ ম্যারাথন ২১.১ কিলোমিটার। নারী-পুরুষসহ সব বয়সের দৌড়প্রেমীর অংশগ্রহণে মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা।
আয়োজকরা জানিয়েছেন, এই দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নগরবাসীকে স্বাস্থ্যসচেতন করে তোলা এবং তরুণদের হাঁটা ও দৌড়ানোর প্রতি অনুপ্রাণিত করা।
এগিয়ে বাংলাদেশের দ্বিতীয়বারের এই দৌড় প্রতিযোগিতা হাতিরঝিলে Anti-clockwise বা বিপরীতমুখী রুটে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে ভোর ৫টায় হাফ ম্যারাথন ২১.১ কিলোমিটার ক্যাটাগির এ ম্যারাথনের উদ্বোধন করা হয়। এ ছাড়া ১৫ এবং ৭ দশমিক ৫ কিলোমিটার রেসের উদ্বোধন হয় ভোর ৫টা ১৫ মিনিটে।
অংশগ্রহণকারী দৌড়বিদেরা হাতিরঝিলের চারপাশে বিস্তৃত একটি চ্যালেঞ্জিং ও মনোরম ট্র্যাকে তাদের দৌড় সম্পন্ন করেন।
দৌড়বিদদের সুবিধার্থে ইভেন্ট এরিয়ায় স্থাপন করা হয়েছিল মেডিকেল সাপোর্ট সিস্টেম, একাধিক হাইড্রেশন বুথ। ইভেন্ট নিরাপদ করতে ছিল শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। এ ইভেন্টে কাজ করেন শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিবিড় সহযোগিতায় ইভেন্ট ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সমন্বিত।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেককেই দেওয়া হয় পদক। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার।
বিজ্ঞাপন
এনএফ
