বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর

অ+
অ-
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ : পল কাপুর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।

পল কাপুর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে।

বিজ্ঞাপন

পল কাপুর বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে। বাংলাদেশ যাতে তার সার্বভৌমত্ব ও সমুদ্র এলাকা সুরক্ষার পাশাপাশি কৌশলগত জটিল পরিবেশের প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, আমরা নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না। আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই, যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারে।

এনআই/এমএসএ