দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে হলে সব সম্প্রদায়, ধর্ম ও বর্ণের মানুষকে একত্রিত হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) কাকরাইল আর্চবিশপ হাউজে ইউনাইটেড ফোরাম অব চার্চেস-বাংলাদেশ আয়োজিত ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, এই দেশটা গড়ে তোলার জন্য আমরা যদি সবাই, সব সম্প্রদায়ের মানুষ, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ একত্রিত না হতে পারি, তাহলে স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে একদিন আমরা যুদ্ধ করেছি, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে আরও সময় লাগবে।
প্রশাসক বলেন, এখন সময় এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে তাকিয়ে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছানোর। আমাদের প্রধান লক্ষ্য হলো গণতন্ত্রকে রক্ষা করা।
বিজ্ঞাপন
সংগঠনের প্রেসিডেন্ট আর্চবিশপস বিজয় এন ডি ক্রুজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সাধারণ সম্পাদক ডেভিড অনুরুদ্ধ দাস, বিএনপি নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া প্রমুখ।
এএসএস/জেডএস
