বিজ্ঞাপন

চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু ৩ জেলার জন্য প্রযোজ্য

অ+
অ-
চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু ৩ জেলার জন্য প্রযোজ্য

আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি কেবল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য কার্যকর হবে।

বিজ্ঞাপন

তিনটি পার্বত্য জেলা ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এই ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসএইচআর/এমএসএ