ধর্ম মন্ত্রণালয়ের তিনজন উপসচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিস, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিস এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) নিয়োগ দেওয়া হয়েছে।
এজন্য তাদের চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/জেডএস
