রাজধানীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী হাজারীবাগ থানা এবং আগের দিন রোববার (৫ এপ্রিল) শাহজাহানপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৩১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আইনের সংঘাতে জড়িত দুই শিশুকেও আটক করা হয়েছে।
অন্যদিকে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পুরাতন হত্যা মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
শাহজাহানপুর থানা পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২ গ্রাম হেরোইন ও ৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস
