বিজ্ঞাপন

দিল্লি থেকে একই বিমানে মরিশাস যাবেন খলিল-জয়শঙ্কর

অ+
অ-
দিল্লি থেকে একই বিমানে মরিশাস যাবেন খলিল-জয়শঙ্কর

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল দিল্লি থেকে মরিশাসগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে একই সঙ্গে যাত্রা করবেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৮টার এয়ার মরিশাসের সেই ফ্লাইটে সাত থেকে আট ঘণ্টার এই দীর্ঘ যাত্রাকে একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। 

ধারণা করা হচ্ছে, দাপ্তরিক আনুষ্ঠানিকতার বাইরে দুই দেশের মন্ত্রী একান্ত পরিবেশে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

বিবিসি বাংলার খবরে বলা হয়, ৭ এপ্রিল দিল্লিতে পৌঁছে ৯ এপ্রিল সেখান থেকেই সরাসরি মরিশাসে যাবেন ড. খলিলুর রহমান। সেখানে অনুষ্ঠিত নবম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। একই সম্মেলনে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও।

সম্মেলনটি আয়োজন করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিভিত্তিক থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটির সভাপতি হলেন বিজেপি-ঘনিষ্ঠ নেতা রাম মাধব। 

এ কারণে দিল্লির আনুষ্ঠানিক বৈঠকের বাইরে মরিশাসেও দুই দেশের কূটনীতিকদের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

এনআই/এমএসএ