স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পিছিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল নয়, এ পুরস্কার দেওয়া হবে আগামী ১৬ এপ্রিল।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পুরস্কার প্রদানের সময় এক সপ্তাহ পিছিয়ে আজ (মঙ্গলবার) সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে বলা হয়, ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) পরিবর্তে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসএইচআর/এনএফ
