রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি আবাসিক ভবনে মিনি মদের বার ও শিশা বারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।
রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, নিকুঞ্জ-১ এর ৯ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় মিনি মদের বার ও শিশা বারে অভিযান চলমান রয়েছে। অভিযানে বিপুল পরিমাণে বিদেশি মদ শিসা ও হুক্কা উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমাদের অভিযান চলমান রয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
এসএএ/এনএফ
