বিজ্ঞাপন

চট্টগ্রামের বহির্নোঙরে জ্বালানি ও ভোজ্যতেল মজুত ঠেকাতে যৌথ অভিযান

অ+
অ-
চট্টগ্রামের বহির্নোঙরে জ্বালানি ও ভোজ্যতেল মজুত ঠেকাতে যৌথ অভিযান

জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অসাধু একটি চক্র চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, নৌবাহিনী, নৌ পরিবহন অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য অস্থিতিশীলতা রোধে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙর এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি সময় কোনো লাইটার বা কোস্টার জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে দেওয়া হচ্ছে না। জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে দ্রুত গন্তব্যে পাঠানো নিশ্চিত করা হচ্ছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআর/এমএসএ