বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

অ+
অ-
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

রাজধানীর যাত্রাবাড়ির আসমা আলী পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর আসমা আলী পাম্পের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

এসআই আরও জানান, আমরা আশেপাশের লোকের মুখে জানতে পারি, রাত আড়াইটার দিকে আসমা আলী পাম্পের সামনে দিয়ে রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হন এবং ঢামেকে আনার পর মারা যান তিনি। নিহত যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/জেডএস 

বিজ্ঞাপন