বিজ্ঞাপন

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কলেজ ছাত্রীর মৃত্যু

অ+
অ-
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কলেজ ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামে এলিভেটর এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সামিইয়া জাহান তানিশা নামে ছাত্রী হাজেরা তজু ডিগ্রী কলেজের শিক্ষার্থী। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তারা দুজনই প্রাইভেটকার আরোহী ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আড়াইটার দিকে পতেঙ্গা থেকে ফেরার পথে বেপরোয়া গতির প্রাইভেটকারটি এলিভেটর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙয়ে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা এক ছাত্রী নিহত হয়েছে। প্রাইভেটকার চালক এক যুবক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে।’ 

বিজ্ঞাপন

তানিশার ভাই ফারতাকিন মাহমুদ জানান, আমার বোনের পরীক্ষা ছিল। সে পরীক্ষার কথা বলে বাসা থেকে বের হয়েছে। দুপুরের দিকে পুলিশ বলে পতেঙ্গে থাকে ফেরার পথে একটা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। যে ছেলে গাড়ি চালাচ্ছিল সে কাতার প্রবাসী। সে আমার বোনকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।

আরএমএন/এমএসএ