বিজ্ঞাপন

সংসদে আখতারের বলা ‘মানিক চোরা’ এক্সপাঞ্জ করলেন স্পিকার

অ+
অ-
সংসদে আখতারের বলা ‘মানিক চোরা’ এক্সপাঞ্জ করলেন স্পিকার

জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ উত্থাপনের বিরোধিতা করে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বক্তব্যকালে তিনি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে ‘মানিক চোরা’ হিসেবে অভিহিত করেন। পরে  বিল পাসের প্রক্রিয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যের বক্তব্যে ব্যবহৃত সাবেক বিচারপতি সম্পর্কে ওই শব্দগুলো সংসদের কার্যবিবরণী থেকে বাতিল (এক্সপাঞ্জ) ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর মাধ্যমে বিচারক নিয়োগের জন্য গঠিত একটি নির্দিষ্ট সংস্থা প্রতিষ্ঠাকারী ‘সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বিলের বিরোধিতা করে বক্তব্য দেওয়ার সময় মন্তব্যে বলেন, ‘মানিক চোরার’ মতো বিচারপতি তৈরি হয়েছিল। 

বিজ্ঞাপন

বিল পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জানান, এক সাবেক বিচারক সম্পর্কে বিরোধী দলের সদস্যের ব্যবহৃত কিছু অবমাননাকর শব্দ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন ও পাসের প্রস্তাব করেন। বিলটিতে অধ্যাদেশের অধীনে ইতোমধ্যে গৃহীত কার্যক্রমগুলোকে আইনগত সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

২০২৫ সালের অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার বিচার বিভাগের কার্যক্রম দ্রুততর করা এবং উচ্চ আদালতে বিচারকের ঘাটতি পূরণের লক্ষ্যে জারি করেছিল। ওই অধ্যাদেশের আওতায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

এমএসআই/এমএসএ