রাজধানীর বিমানবন্দর রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে মোবাইল ফোনে কথা বলার সময় কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় শ্রী স্বপন কুমার (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত স্বপন কুমারের গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর বাঁশহাটা গ্রামে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা রেলওয়ে থানার এসআই মো. আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে বিমানবন্দর রেল ক্রসিং এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত স্বপন কুমার মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসএএ/এমএসএ
