বিজ্ঞাপন

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

অ+
অ-
স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

রাজধানীর পুরানা পল্টন লেনের নুরুল টাওয়ারে স্ত্রীকে ভিডিও কলে রেখে মো. জুবায়ের আহমেদ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জুবায়েরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার দারিয়াপুর গ্রামে। তিনি আব্দুস সামাদের ছেলে। বর্তমানে পল্টনের নুরুল টাওয়ারের ৩৪ নম্বর বাসায় থাকতেন। 

বিজ্ঞাপন

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান নিরব জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুরানা পল্টনের নুরুল টাওয়ারের ছাদের একটি রুম থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সহকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, জুবায়ের এক বছর আগে ইশা খাতুন নামে এক মেয়েকে বিয়ে করেন। বুধবার রুমে রান্না করার সময় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখেই সিলিং ফ্যানেরসঙ্গে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন জুবায়ের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এসএএ/এমএসএ