বিজ্ঞাপন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

অ+
অ-
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’ সংসদে বিল আকারে পাস হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ’-এর গেজেট প্রকাশ করা হয়েছিল। 

বিজ্ঞাপন

আইনের বিষয়বস্তুতে বলা হয়, ঢাকা মহানগরের ৭টি কলেজ- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা ও সনদায়নসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকল্পে এই আইন প্রণয়ন করা হয়েছে।

এমএসআই/এমএসএ