বিজ্ঞাপন

‘জনগণই বিপথগামী শক্তিকে সঠিক পথে আনবে’

অ+
অ-
‘জনগণই বিপথগামী শক্তিকে সঠিক পথে আনবে’

জনগণই একদিন বিপথগামী শক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী মাসদার হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘আইন ও বিচার’ পত্রিকা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাসদার হোসেন বলেন, ক্ষমতার জোরে কলমের খোঁচায় এসব গুরুত্বপূর্ণ বিষয় বাতিল করা হচ্ছে, যা আসলে বিচার বিভাগকে পদদলিত করার শামিল। এই মুহূর্তে জনমত জরিপ করা হলে ৯৯ শতাংশ মানুষ সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে মত দেবে। গুমের শিকার হয়ে যারা একসময় মৃত্যুর প্রহর গুনছিলেন, তারাই আজ সংসদ সদস্য হিসেবে আছেন। 

বিজ্ঞাপন

আইন মন্ত্রণালয় কর্তৃক ২৮ জন বিচারককে শোকজ করার তীব্র সমালোচনা করে মাসদার হোসেন বলেন, যেখানে বিচারকদের একটি আলপিনের প্রয়োজনেই সুপ্রিম কোর্টের কাছে যেতে হয়, সেখানে আইনমন্ত্রী কোন কর্তৃত্বে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি বলেন, জুলাই আন্দোলনকারীদের রক্তের ওপর এই মসনদ প্রতিষ্ঠিত হয়েছে; তাদের ত্যাগের সঙ্গে বেঈমানি করা উচিত হবে না। গুটি কয়েক মানুষের চিন্তায় রাষ্ট্র পরিচালিত হলে তার ফল শুভ হবে না। 

সভায় উপস্থিত ছিলেন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, ব্যারিস্টার ওমর ফারুক, আইনজীবী হাসান তারিক চৌধুরী, সাবেক যুগ্ম জজ ড. মো. সাজ্জাদ হোসেন, জুলাই আন্দোলনের নেতা আরিফ সোহেল প্রমুখ।

বিজ্ঞাপন

ওএফএ/এমএসএ