যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, রবিবার (১২ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, শাকিল হোসেন বেপারী (২২), মো. মুমিন (১৮), মিলন ওরফে চায়না মিলন (২২), জাহিদুল ইসলাম (২০), মো. হৃদয় (২৬), মো. রাসেল (২৪), ওয়ালিদ (১৮), মো. সাব্বির (২৫), আবদুর রহমান (২৩), সুজন শেখ (১৯), বাপ্পি হোসেন (২৮), রনি (২৪), পিনাকি দাশ (৪৫), মো. লিমন (২০), ইকবাল (৫৫), আবদুল সাত্তার (৩৫), মো. সোহেল (৩৬), আবদুল গনি ওরফে রনি (৩২), মো. ইয়াসিন (২৪), মো. আরিফ (২৭), নাজমুল হোসেন (২৬), মো. সেলিম (৩০), হৃদয় (২৭), আল আমিন (৪৪), রাকিব (৩২), রাজিব (২৯) এবং অপ্রাপ্তবয়স্ক ছয়জন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারদের আজ রোববার (১২ এপ্রিল) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেইউ/এমএসএ
