ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমজানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১৩তম সংসদ নির্বাচনে বিজয় ও সরকার গঠনের পর ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান অব্যাহত থাকবে।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
এনআই/এমএসএ
