বিজ্ঞাপন

বিদ্যুতের মূল্যহার সমন্বয়ের বিষয়ে সরকারকে প্রস্তাব দিতে কমিটি গঠন

অ+
অ-
বিদ্যুতের মূল্যহার সমন্বয়ের বিষয়ে সরকারকে প্রস্তাব দিতে কমিটি গঠন

চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দিতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করেসম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীকে কমিটিতে সদস্য করা হয়েছে। 

বিজ্ঞাপন

এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী হবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

এসএইচআর/এমএসএ