বিজ্ঞাপন

১১ বছরের বকেয়া বেতনসহ পদোন্নতি পেলেন ডিএমপির সাবেক ডিসি কোহিনুর মিয়া

অ+
অ-
১১ বছরের বকেয়া বেতনসহ পদোন্নতি পেলেন ডিএমপির সাবেক ডিসি কোহিনুর মিয়া

১১ বছর পর বকেয়া বেতন-ভাতাসহ অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. কোহিনুর মিয়া।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (৪র্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কোহিনুর মিয়াকে (বিপি-৬৭১৯০৯২১) এই পদে পদোন্নতি প্রদান করা হলো। তার এই পদোন্নতি ৭ এপ্রিল ২০১৫ তারিখ থেকে কার্যকর ধরা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।

জেইউ/এমএসএ