বিজ্ঞাপন

মিরপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২

অ+
অ-
মিরপুরে বিদেশি পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহেল রানা (৪১) ও মো. হানিফ (৪০)। 

বিজ্ঞাপন

রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ এর এফ ব্লকে অবস্থিত লাভ রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সোহেল ও হানিফকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশিকালে মো. হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং মো. সোহেল রানার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

এসএএ/এমএসএ