জ্বালানি তেল সংগ্রহের অসহনীয় ভোগান্তির মধ্যে পরীক্ষামূলকভাবে রাজধানীতে চালু হওয়া ‘ফুয়েল পাস সেবা’র ওয়েবসাইট সাময়িক বন্ধ রয়েছে। ওয়েবসাইটটে প্রবেশ করলে ভেসে ওঠে ‘আমরা শিগগিরই ফিরে আসব। জরুরি রক্ষণাবেক্ষণ এবং কর্মক্ষমতা উন্নত করার জন্য ফুয়েল পাস পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।’
বিজ্ঞাপন
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ রাতের মধ্যে ওয়েবসাইটটি আবার চালু হবে। সে লক্ষ্যে কাজ চলছে।
জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে, দীর্ঘ সারি ও ভোগান্তি কমাতে ফুয়েল পাস পদ্ধতি চালু করে সরকার। গত ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করা হয়।
গ্রাহক সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় ফুয়েল পাসের জন্য ওয়েবসাইট ও অ্যাপস চালু করে। তবে কারিগরি কাজে শনিবার (১১ এপ্রিল) থেকেই বন্ধ রয়েছে ওয়েবসাইটটি। কাজ শেষে আজ রাত থেকেই ওয়েবসাইট পুনরায় চালু হবে বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের আইসিটি শাখার সিস্টেম এনালিস্ট কবির উদ্দিন বলেন, ‘কারিগরি কাজ শেষে আজ রাতেই ওয়েবসাইট চালু হয়ে যাবে।’
এদিকে রাজধানীর ৭ ফুয়েল স্টেশনে ফুয়েল পাস পরীক্ষামূলকভাবে বাধ্যতামূলক করা হয়েছে। সেগুলো হলো, তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকার নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।
তবে শনিবার থেকে নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা দেখা যায়। ওয়েবসাইট অকার্যকর থাকায় গ্রাহকরা সাইটে ঢুকে নিবন্ধন করতে পারছিলেন। আজ রাত ৯টার দিকে প্রবেশের পর সাইটটিতে দেখা যায়, জরুরি রক্ষণাবেক্ষণ ও দক্ষতা উন্নয়নের কাজ চলায় এটি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে উল্লেখ করে নোটিশ দেওয়া রয়েছেৃ।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র আরিফ সাদেক ঢাকা পোস্টকে বলেন, কারিগরি উন্নয়নের জন্য ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।মন্ত্রণালয়, বিআরটিএ সহ কয়েকটি প্রতিষ্ঠান একত্রে এখানে কাজ করছে। আশা করছি দ্রুতই ওয়েবসাইট ঠিক হয়ে যাবে।
ওএফএ/এসএস
