বিজ্ঞাপন

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

অ+
অ-
কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

চট্টগ্রামে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি কার্গো বোটসহ ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট কর্ণফুলী নদী দিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কর্ণফুলী থানার ব্রিজঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেস চট্টগ্রাম।

অভিযান চলাকালে সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২ হাজার ৬০০ কেজি শুঁটকি উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার কাজে জড়িত ১৬ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এমআর/এসএম