‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’— এই চিরায়ত আহ্বানকে ধারণ করে কবিতার রঙে বর্ষবরণ করেছে স্বরকল্পন আবৃত্তিচক্র। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত টেনিস ফেডারেশনে সংগঠনের নির্ধারিত কক্ষে নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করা হয়।
বিজ্ঞাপন
এতে আবৃত্তি, গান ও আড্ডায় মেতে ওঠেন সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা। দিনব্যাপী চলে স্বরকল্পন আবৃত্তিচক্রের নানা সাংস্কৃতিক আয়োজন। স্বরকল্পন আবৃত্তিচক্রের ফেসবুক পেজে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ ও আবৃত্তির সৌন্দর্য ছড়িয়ে দিতে দুই যুগেরও বেশি সময় ধরেই কাজ করে আসছে স্বরকল্পন আবৃত্তিচক্র। সুস্থ সংস্কৃতিচর্চার ধারাবাহিকতায় এবারও বৈশাখী উৎসবকে ঘিরে এই বিশেষ আয়োজন করা হয়।
আরএআর
