রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) র্যাব-১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন ফিফট অ্যালায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের ৪র্থ তলার অভ্যর্থনা কক্ষের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী কোকেন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
বিজ্ঞাপন
অভিযানকালে একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়াকে (৪৬) ৪৮০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সাইদুজ্জামান কাজলের বর্তমান ঠিকানা দক্ষিণখান থানাধীন আজমপুর কাঁচাবাজার এবং মজনু মিয়ার বর্তমান ঠিকানা ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এমএসি/এমএসএ
