বিজ্ঞাপন

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২

অ+
অ-
যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে উত্তরা ও যাত্রাবাড়ী থানা-পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, বুধবার (১৫ এপ্রিল) যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তাররা হলেন, নাছিম খান ওরফে নাজমুল (৩২), বাদশা মিয়া (৩৮), মো. আব্দুল হাকিম (২৪), আরমান (৩০), রাশেদুল ইসলাম রাব্বি (৩০), মুসা ঘোরামি (৩৫), মোশারফ হোসেন ভুইয়া (৪৩), মো. মামুন (২২), রুবেল হোসেন (২৮), নাজমুল (২২), আসলাম ভূইয়া (২৪), আলাউদ্দিন ওরফে অনিক (২৪), শাহাবুদ্দিন (১৮), শামীম (২৬), আলী আকবর (৪৫), সজীব মিয়া (৩৫), মো. সিয়াম (২৫), বিল্লাল হোসেন (২৭) ও আইজুল ইসলাম (২০)।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় দুজন, পুরোনো মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে একজন, অন্যান্য ধারায় একজন এবং মোবাইল কোর্টে ১২ জন রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

বিজ্ঞাপন

উত্তরা থেকে গ্রেপ্তাররা হলেন, মো. আহসানুল্লাহ (২৮), সানী (৩১), শরিফ (২২), হরি কমল বর্মন (২৭), সিয়াম (২০), রুহুল আমিন (২৪), ফয়সাল (২২), সালমান (২৩), মো. মহসিন (৩০), আতিক আসলাম (৩০), মো. হানিফ (৩৫), মো. নাহিদ (১৮), ফয়সাল (৩৫), আশিক (২৮), সাব্বির (২২), পারভেজ (২৯), রাসেল মিয়া (২৩), মোকছেদুল ইসলাম (২০), রঞ্জু মিয়া (৩৫), আকরাম (৩৮), সুমন (২২), নোমান, হেলাল উদ্দিন (৪০), মুক্তি হাজরা (২৩), মাসুদুর রহমান (৩২), মনির হোসেন (৩৭), ফুহাদ ইসলাম (২৪), নকুল চন্দ্র শীল (৩৫), রিপুল ইসলাম (২৬), নাজমুল হোসেন (২৩), মুকুল মিয়া (৩৫), শহিদ মিয়া (১৯), রতন মিয়া (২৫), খায়রুল ইসলাম (২৫), মনির হোসেন (২৭), কিরন (২৫), জোবায়ের (৩০), বাপ্পি হোসেন (২২), সাগর (২০), মঞ্জুরুল ইসলাম (৩৭), রাকিব হোসেন (২৬), কাওসার (২৫) ও রুহুল আমিন (৩৬)। 

এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩ পুরিয়া গাঁজা এবং ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদেরও আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/এমএসএ