বিজ্ঞাপন

শুক্রবার ডেমরা এলাকায় ৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

শুক্রবার ডেমরা এলাকায় ৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

গ্যাস লাইনের লিকেজ মেরামতের কাজের জন্য আগামীকাল ৪ ঘণ্টা ডেমরা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভালভ পরিবর্তন কাজের জন্য ডেমরা থানাধীন সকল এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।  

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। 

ওএফও/এমএসএ