বিজ্ঞাপন

দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত মালয়েশিয়া প্রবাসী ফরিদ মিয়া দেশে ফিরেছেন

দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত মালয়েশিয়া প্রবাসী ফরিদ মিয়া দেশে ফিরেছেন

বহু বছর মালয়েশিয়ায় কর্মরত ছি‌লেন প্রবাসী ফরিদ মিয়া। তি‌নি ২০২৩ সা‌লে সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পান। সম্প্রতি হাইকমিশনের সহায়তায় তি‌নি দে‌শে ফি‌রে‌ছেন।

বুধবার (২২ এ‌প্রিল) মাল‌য়ে‌শিয়ার বাংলা‌দেশ হাইক‌মিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, ময়মনসিংহ জেলার ত্রিশালের বাসিন্দা ফরিদ মিয়া বহু বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। দুর্ভাগ‍্যজনকভাবে ২০২৩ সনের জুন মাসে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত প্রাপ্ত হন এবং পোর্ট ক্লাং, সেলাংগরের একটি নার্সিং হোমে চিকিৎসা গ্রহণ করেন। দুঘর্টনাজনিত ক্ষয়ক্ষতির জন‍্য ক্ষতিপূরণ চেয়ে তিনি মালয়েশিয়ার আদালতের দ্বারস্থ হন। 

হাইকমিশন ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করায় ফরিদ মিয়া ক্ষতিপূরণ আদায়ে সফল হন।

চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষ করে ফরিদ মিয়া হাইকমিশনের সহায়তায় সম্প্রতি বাংলাদেশে প্রত্যাবাসন করেন। শারীরিক সমস্যার কারণে তার পক্ষে একা ভ্রমণ করা সম্ভব ছিল না বিধায় হাইকমিশনের কর্মী তার সঙ্গে ভ্রমণ করেন।
 
বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি গত ১৭ তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেন।

এনআই/জেডএস

বিজ্ঞাপন