বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ দেয়া হয়েছে এস এম জিয়াউদ্দিন হায়দারকে।

বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী তার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।

জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এসএইচআর/বিআরইউ