চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, আনুমানিক সকাল ৭টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
আরও পড়ুন
এছাড়া অভিযানে দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
এমএসি/বিআরইউ
